বনিকে ইডির জেরা, মুখ খুললেন কৌশানি

0


 


পশ্চিমবঙ্গে আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টালিউড অভিনেতা বনি সেনগুপ্তকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে মুখ খুলেছেন বনির দীর্ঘদিনের প্রেমিকা কৌশানি মুখার্জি। কারণ এ ঘটনায় নাম জড়িয়য়েছে তারও।


অভিনেত্রীর বিরুদ্ধেও কুন্তলের কাছ থেকে মোটা টাকা নেওয়ার প্রমাণ রয়েছে বলে ইডি সূত্রে খবর প্রকাশ করেছেন ওপারবাংলার কয়েকটি গণমাধ্যম। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সমস্ত অভিযোগ অস্বীকার করেন কৌশানি। তিনি বলেন, কাজের সূত্রে যা প্রাপ্য সেটাই নিয়েছি।কুন্তলের সঙ্গে আমার কোনও ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কুন্তল একজন ইভেন্ট ম্যানেজার। ওর সৌজন্যে কয়েকটি জায়গায় হাজির হয়েছিলাম। তার যা প্রাপ্য সেটাই আমাকে ও পাঠিয়েছে।


এরকম হাজারটা ইভেন্ট ম্যানেজারের সঙ্গে আমরা কাজ করি। কে কী ভাবে টাকা উপার্জন করছেন সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়।


এরপর তিনি জানান, বনি সেনগুপ্তের পেশাদারি যাবতীয় লেনদেন দেখেন তার মা ও বাবা। এব্যাপারে আমার কোনও ভূমিকা নেই। বনির টাকার হিসাব ও আর ওর মা-বাবা দিতে পারবেন।


আমাদের সম্পর্ক ঘরের মধ্যে। আমি সম্পর্ক ঘরের বাইরে কখনও বের করিনি। বনি যে এত দামি গাড়ি কিনেছেন, তাতে তার মনে কোনও প্রশ্ন জাগেনি? কৌশানি বলেন, বনি একজন সফল অভিনেতা। তিনি একটা দামি গাড়ি কিনবেন এতে প্রশ্ন জাগার কী আছে? এটা ওর পেশাদারি ব্যাপার। আমি তার মধ্যে প্রশ্ন তুলতে যাব কেন?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top