ভারতে করোনা রোগীদের গোমূত্র থেকে তৈরি ওষুধ খাওয়ানো হচ্ছে

0


 

ভারতের গুজরাটে বনকন্ঠ জেলার তেতোরা গ্রামে একটি কোভিড সেন্টার খোলা হয়েছে গরুর গোয়াল ঘরে। সেখানে রোগীদের এলোপ্যাথি ওষুধের সঙ্গে দেওয়া হচ্ছে আয়ুর্বেদী ওষুধ। গরুর দুধ ও গোমূত্র থেকে তৈরি করা হচ্ছে সেই আয়ুর্বেদিক ঔষধ।


গোয়াল ঘরে খোলা কোভিড সেন্টারের নাম দেওয়া হয়েছে "বেদলক্ষণ" পঞ্চগর্ভ আয়ুর্বেদ কোভিড আইসোলেশন সেন্টার। জানা গেছে, ওই বেদ লক্ষণ পঞ্চগর্ভ আয়ুর্বেদ আইসোলেশন সেন্টার এখন সাতজন রোগী ভর্তি রয়েছে।


এ বিষয়ে গোধাম মহাতীর্থ প্রথমেদা শাখার বনকন্ঠের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহন যাদব জানান, ৫ মে থেকে আমরা এই আইসোলেশন সেন্টার টা চালু করেছি। মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের আট ধরনের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করছি। এই ওষুধ তৈরি হচ্ছে গরুর দুধ, ঘি ও গোমূত্র থেকে। আমরা পঞ্চগর্ভ আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা করছি। তার জন্য গৌতীর্থ ব্যবহার করা হচ্ছে। এই গৌতীর্থ দেশি গরুর মূত্র থেকে তৈরি করা হয়। তার সঙ্গে অন্যান্য উপাদান রয়েছে। সেইসঙ্গে কাশির ওষুধ দের জন্য আমরা মূলত গোমূত্র থেকে তৈরি ওষুধ ব্যবহার করছি। গরুর দুধ থেকে তৈরি চবনপ্রাস দিচ্ছি রোগীদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top