খালেদা জিয়ার দণ্ড মওকুফের এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির

0


দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ খুরশীদ আলম খান বলেছেন, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফের এখতিয়ার একমাত্র রাস্ট্রপতির রয়েছে।


আজ ৯ মে রবিবার বিকেলে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, এ বিষয়ে চাইলে তারা আদালতে যেতে পারেন। সেখানে আদালতের ইচ্ছা তাকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিবে কিনা। বিদেশ যাওয়ার অনুমতি দেয়া সরকারের এখতিয়ারে নেই। আইন মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্ত দিয়েছেন।


এ সময় তিনি আরো জানান, যদি দণ্ড মওকুফের বিষয়ে আসে তাহলে রাষ্ট্রপতির কাছে যেতে হবে। যদিও এর আগে দুদকের আইনজীবী বারবার বলে আসছিলেন, দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top