শরীয়তপুরে করোনায় নতুন আক্রান্ত ৮ জন

0

শরীয়তপুরের  আরও ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সনাক্ত সংখ্যা দাঁড়ালো ৬০ জন।এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন, সুস্থ হয়েছেন ২ জন। সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২ জন।

১১ ই মে দুপুর ১ টার সময় শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন ডামুড্যা উপজেলার, এছাড়া ১ জন জাজিরা উপজেলার এবং ১ জন ভেদরগঞ্জ উপজেলার।

তিনি বলেন, এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৬০ জন করোনা পজিটিভ এসেছে। উপজেলা ভিত্তিক রোগীদের সংখ্যা হল সদর উপজেলা ১২ জন, জাজিরা উপজেলা উপজেলা ১০ জন, নড়িয়া উপজেলা ১২ জন, ভেদরগঞ্জ উপজেলা ০৩ জন, ডামুড্যা উপজেলা ২১ জন এবং গোসাইরহাট উপজেলায় ০২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top