কয়েক বছর ধরে টানা সবচেয়ে বেশি গুগল সার্চ করা ভারতীয় নারীর তালিকায় ছিলেন সানি লিওন।এ বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এর চার মাস সানি লিওনকে হটিয়ে ভারতীয় হিসেবে গুগল সার্চে শীর্ষ স্থানটি দখল করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতীয় হিসেবে রেকর্ড পরিমাণ বার সার্চ করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। তার আগে কোন ভারতীয় পুরুষ তারকাও নেই।চার মাসে প্রায় ৩৯ লাখ বার এর আগে কোন ভারতীয় কে নাম ধরে খোঁজ করা হয়নি।
গুগলে ৩১ লাখ সার্চ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সানি লিওন। আর তৃতীয় অবস্থানে আছেন ক্যাটরিনা কাইফ তাকে খোঁজা হয়েছে ১৯ লাখ বার। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়েছে সালমান খান প্রথম স্থানে এবং দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। সালমান খানকে ২১ লাখ বার, আর বিরাট কোহলিকে ২০ লাখ বার খোঁজ করা হয়েছে গুগলে।


