"রাধে" :"ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেড কপ" ছবিটি এবারের ঈদে ভক্তদের উপহার দিতে চেয়েছিলেন সালমান খান। করোনাভাইরাস ছবিটি মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে,তবে কি পিছিয়ে যাবে ছবিটির মুক্তি?
তবে অনলাইন প্লাটফর্মে মুক্তি পেতে পারে "রাধে": "ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেড কপ"।
ইন্ডিয়ান টিভি চ্যানেল জুম টিভি অনলাইন ভার্সনের খবরে বলা হয়, করণায় বিপর্যস্ত বলিউডের অনেক ছবির ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এই পথেই হাঁটতে যাচ্ছেন সালমান খান প্লাটফর্মে সালমান খানের "রাধে":" ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেড কপ"ছবির জন্য ২৫০কোটি রুপি দাবি করা হয়েছে। তবে অনলাইনে ছবিটি মুক্তি পাচ্ছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
"রাধে":" ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ"ছবিতে সালমান খানের বিপরীতে আছেন দিশা পাটনি। প্রভুদেবা পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন সালমান খান ও তার ভাই সোহেল খান।


