পশ্চিমাদের আফগানিস্তান ছাড়ার সময় বেঁধে দিল তালেবান

0


 

দীর্ঘ ২০ বছর পর গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তালেবানদের কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর গত এক সপ্তাহের বেশি সময় ধরে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের চরম বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে।এই পরিস্থিতিতে পশ্চিমাদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তালেবান।


এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি ঘোষণা করেছে তালেবান। তালেবানের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বিদেশি সেনা সরিয়ে নিতে সময়সীমা কোনোভাবেই বৃদ্ধি করা হবে না।


তালেবান মুখপাত্র সুফল শাহীন জানান, আগামী ৩১ আগস্ট এর মধ্যে পশ্চিমা সেনা প্রত্যাহার করে নিতে হবে। ৩১ আগস্ট তাদের সরিয়ে নেওয়ার শেষ দিন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ৩১ আগস্টের মধ্যে সকল সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হবে। ওই সময় সীমার সম্প্রসারণ এর অর্থ আফগানিস্থানে তাদের দখলদারিত্বের সম্প্রসারণ। সময়সীমা যদি পরিবর্তন করতে চায় তাহলে সেটি প্রতিক্রিয়া হবে ভয়াবহ বলে জানিয়ে দিয়েছেন এই তালেবান নেতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top