পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে সঙ্গে নিয়ে মালদ্বীপ ঘুরতে গিয়েছেন, সঙ্গে ছিলেন তার একমাত্র ছেলে ঝিনুক এবং তার প্রেমিকা দামিনী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একান্ত ছুটি কাটানোর জন্য তারা মালদ্বীপ গিয়েছিলেন।
মালদ্বীপের সমুদ্রসৈকতে শ্রাবন্তী দাঁড়িয়ে মকটেল হাতে ছবি তোলার জন্য পোস্ট দিয়েছিলেন। তার পরনে ছিল সাদা পাতলা লম্বা ঝুলের শার্ট। আর পাতলা শার্টের উপর দিয়ে দেখা যাচ্ছিল তার নীল রঙের বিকিনি। সোশ্যাল মিডিয়া ইন্সট্রাগামে এমন ছবি দিয়ে ফের বিতর্কে জন্ম দিয়েছেন এই টলিউড কুইন।
সম্প্রতি ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আর এর মধ্যেই তারা মালদ্বীপ ট্যুরে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়া ছেলে অভিমুন্য ও তার প্রেমিকা দামিনীর ইনস্টাগ্রামে মালদ্বীপের বিভিন্ন লোকেশনে ছবিও দেখা গেছে। তবে অভিরূপ শ্রাবন্তীর কোন ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়নি। এছাড়া চারজনের একসঙ্গে কোনো ছবিও নেই সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এই দম্পতির ছেলেই অভিমুন্য। রাজিবের সঙ্গে বিচ্ছেদের পর কিষান বিড়াজকে বিয়ে করেন শ্রাবন্তী। এই সংসারও বেশি দিন টেকেনি। এরপর ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসার ভাঙ্গনের পথে। গত বছর অক্টোবর থেকেই তারা দুজন আলাদা থাকছেন। তাদের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই অভিরূপ এর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন আলো ছড়াচ্ছে।


