পানশিরের মাসুদ বাহিনী আত্মসমর্পণ না করলে হামলার হুমকি তালেবানের

0


 

পানশিরের স্থানীয় বিদ্রোহী মাসুদ বাহিনী ৪ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ না করলে হামলার হুমকি দিয়েছে তালেবান।


রবিবার এক টুইটার বার্তায় তালেবান জানায়, "তাদের হাজার হাজার যোদ্ধা ইতিমধ্যে পানশির এর উদ্দেশ্যে রওনা হয়েছে"।


তবে তালেবানদের এই হুঁশিয়ারি প্রেক্ষিতে স্থানীয় মাসুদ বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুলের পতনের পর আফগানিস্তানের কিছু এলাকা বিশেষত উত্তরের হিন্দুকুশ পর্বতের পাদদেশে পানশির উপত্যাকা তালেবান বাইরে থেকে যায়।


দীর্ঘদিনের অজেয় পানশির উপত্যাকা অবশেষে দখলের লক্ষ্যে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা করেছে তালেবান।


অপরপক্ষে আহমেদ মাসুদের সঙ্গে রয়েছেন আশরাফ ঘানি যুগের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। আফগান সেনার একটি অংশও মাসুদের বাহিনীতে যোগ দিয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। মাসুদ বাহিনীও সমর্থন পাচ্ছে কয়েকটি দেশের। এখন কথা হচ্ছে তালেবানদের বিরুদ্ধে কতদিন প্রতিরোধ  করতে পারবে মাসুদ বাহিনী?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top