টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষেই অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

0


 

অধিনায়ক হিসেবে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে এসকল তথ্য জানিয়েছেন কোহলি।


বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ফরমেটে নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি। তিনি জানান, কোচ রবি শাস্ত্রী সঙ্গে কথা বলেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন।


গত কিছুদিন যাবত আলোচনা চলছিল যেকোনো এক ধরনের ক্রিকেট থেকে দায়িত্ব ছাড়তে পারেন কোহলি। অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হলো।


ক্রিকেটবোদ্ধারা অনেকে মনে করেছিলেন, কোহলি শুধু টেস্ট অধিনায়ক থাকবেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দায়িত্ব নিতে দেখা যাবে হয়তোবা রোহিত শর্মাকে। কিন্তু কোহলির বিবৃতিতে স্পষ্ট হয়েছে, তিনি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ছেন।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া কোহলির বিবৃতিটি হলো, এই সিদ্ধান্তে আসতে আমার অনেক সময় লেগেছে। যারা আমার কাছের মানুষ সেই কোচ রবি শাস্ত্রী এবং রোহিতের সঙ্গে কথা বলে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এর পাশাপাশি নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়েই ভারতীয় ক্রিকেটের সেবা করে যাব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top