মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় পুনরায় বাড়িয়েছে। নতুন সময় অনুযায়ী ফরম পূরণ করা যাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ ১৫ সেপ্টেম্বর বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমীর-উল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১ সালের এইচ এস সি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস পাঠানোর সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপরে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই প্রতিষ্ঠানকে বহন করতে হবে। গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে।
এইচ এস সি পরীক্ষার ফরম পূরণের ফি ধরা হয়েছে, বিজ্ঞান বিভাগ ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ১০৭০ টাকা।
নির্ধারিত ফি'র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোন তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


