পদ্মা সেতুকে কেন্দ্র করে হংকং ও সিঙ্গাপুরের মতো হয়ে ওঠার সম্ভাবনা শরীয়তপুরের

0


 

পদ্মা বহুমুখী সেতুকে কেন্দ্র করে এশিয়ার অন্যতম দুই বাণিজ্যিক কেন্দ্র হংকং ও সিঙ্গাপুরের মতো হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শরীয়তপুর জেলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই এ সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা বলেছিলেন।


দক্ষিণ-পূর্ব এশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত হওয়ার কারণে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর আশপাশের দেশগুলোর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র পরিণত হয়েছে। সিঙ্গাপুর এখন বিশ্বের গুরুত্বপূর্ণ একটি বন্দর। আর চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এশিয়ার অন্যতষম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। আয়তনের দিক দিয়ে হংকং ১১০৭ বর্গকিলোমিটার এবং সিঙ্গাপুর ৭২৩ বর্গ কিলোমিটার। অপরপক্ষে শরীয়তপুরের আয়তন ১১৮১ বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর ও হংকং এর চেয়ে বাংলাদেশের শরীয়তপুর জেলার আয়তনে বড় এবং এ জেলার বুক চিরে বয়ে গেছে দেশের সর্ববৃহৎ দুটি নদী পদ্মা ও মেঘনা। এছাড়া এ জেলার উত্তর রয়েছে মুন্সিগঞ্জ, দক্ষিনে বরিশাল, পূর্বে চাঁদপুর এবং পশ্চিমে মাদারীপুর জেলা অবস্থিত।


এশিয়ার অন্যতম ও বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা সেতু, রেল সংযোগ প্রকল্পের অংশ হওয়ায় শরীয়তপুর এখন বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন এর অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। পদ্মা সেতু ও রেল প্রকল্প এশিয়ান হাইওয়ে রুটের অংশ হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে।


বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান মনে করেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে পদ্মার দুই পাশেই চীনের হংকং - সাংহাইয়ের মতো শহর গড়ে উঠবে।


শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, পদ্মা সেতুর কারণে এই জেলার আর্থসামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ সব ক্ষেত্রে উন্নয়ন হবে। এছাড়া তিনি জানান, মাদারীপুরের মত শরীয়তপুর পদ্মা সেতুকে কেন্দ্র করে চার লেনের রাস্তা হবে। এই চার লেনের রাস্তা আর পদ্মা মেঘনা সেতু হয়ে গেলে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হবে শরীয়তপুর। তখন এ জেলায় বিভিন্ন ওয়ারহাউজ, বিশ্রামাগার, থ্রি স্টার ও ফাইভ স্টার মানের হোটেল হবে। সব মিলে শরীয়তপুর অনেকটাই হংকং বা সিঙ্গাপুরের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top