গতকাল ৬ নভেম্বর শনিবার দুপুরে নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে মাধ্যমে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, তিনি এবং তাঁর লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার চক্রান্ত চলছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন।
এসময় বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হাবিবুর রহমান ঢালী বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালী ও তার লোকজন আমাকে ও আমার লোকজনকে প্রতিনিয়তই নির্বাচনী প্রচারের কাজে বাধা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন এবং আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছেন। সিরাজুল ইসলাম ঢালী ও তার লোকজন বিভিন্নভাবে আমার লোকজনকে হয়রানি করে আসছেন।
হাবিব ডালি আরো বলেন, আমি গত ৩৫ বছর যাবৎ রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আছি। আমার জীবন যৌবন টাকা-পয়সার সবকিছু দলের পিছনে ব্যয় করেছি। জনগণ দুই দুইবার আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। সিরাজুল ইসলাম ঢালী আওয়ামী লীগের কেউ নন। তার কোন জনপ্রিয়তা নেই।তাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। সিরাজুল ইসলাম ঢালী জানে নির্বাচনে তার পরাজয় সুনিশ্চিত। এটা জেনেই সে এবং তার লোকজন শুরু থেকেই আমার নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে আসছে এবং আমাকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। এছাড়া বিভিন্ন সময় জনসমক্ষে আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হুমকি দিচ্ছেন। গত শুক্রবার রাতে সিরাজ ঢালী ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার নির্বাচনী ক্লাব ভাঙচুর ও আমার লোকজনের উপর হামলা করেছে। তার হামলায় আমার ১০ জন লোক আহত হয়েছে। আহতদের মাদারীপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা আমাদের ওপর দায় চাপানোর জন্য সুপরিকল্পিতভাবে সুবচনী বাজারে আওয়ামী লীগের ক্লাব ভাঙচুর করেছে। আমি জানতে পেরেছি সিরাজ ঢালী নিজে ক্লাবের বঙ্গবন্ধুর ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার সময় কাঁচের টুকরো তার চোখে লেগেছে। এখন শুনতে পাচ্ছি তারা বলছে আমরা নাকি আমি লীগের অফিস ভাঙচুর করেছি। আমরা নাকি গুলি করে চোখের ক্ষতি করেছি। তারা নাকি আমাদের শতাধিক সমর্থকদের বিরুদ্ধে মামলা করছে।
তিনি বলেন, আমি সিরাজ ঢালি ও তার লোকজন এর সকল ষড়যন্ত্র ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই সিরাজ ঢালী উদ্দেশ্য সফল হবে না। সিরাজ ঢালী যতই ষড়যন্ত্র করুক তাতে কোন কাজ হবে না। রুদ্রকরের জনগণ সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

