আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর গত রাত প্রায় সাড়ে ১১টার দিকে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের কর্তিক সন্ত্রাসী হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালী প্রচারণা শেষ করে এসে গত রাত ১১ টার দিকে সুবচনী বাজারস্থ নির্বাচনী অফিসে বসলে, বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান ঢালীর লোকজন এসে নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ সময় সিরাজুল ইসলাম ঢালীর একচোখ মারাত্মকভাবে জখম সহ ১০ জন আওয়ামী লীগ সমর্থক আহত হয়েছেন। সিরাজুল ইসলাম ঢালীসহ গুরুতর আহতদের প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সিরাজুল ইসলাম ঢালীশহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পালং মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি মোঃ আক্তার হোসেন বলেন, নৌকার প্রার্থীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। হাবিবুর রহমান ঢালী লোকজন আমার পুলিশের উপর হামলা করেছিল। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

