কালের বিবর্তনে সুযোগ সন্ধানী সুবিধাবাদীদের ভিড়ে শরীয়তপুর জেলার আওয়ামী লীগ নেতারা ভুলেই গেছেন দলের জন্য নিবেদিতপ্রাণ ত্যাগী স্থানীয় নেতা-কর্মীদের।শরীয়তপুর জেলার আওয়ামী লীগের বিভিন্ন পদে স্থান করে নিয়েছে নেতাদের চাটুকদার, চামচামি, তোষামোদকারী কিছু সুবিধাবাদী মানুষ। সুবিধাবাদীরা অমুক নেতা জন্মদিন, বিভিন্ন দিবসে কারণে-অকারণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, নেতার সাথে ছবি পোস্ট দিয়ে নেতার আস্থাভাজন হয়ে বিভিন্ন পদ পেয়ে যাচ্ছেন। শরীয়তপুরের আওয়ামী লীগ নেতাদের অনুরোধ করছি, এখনো সময় আছে তোষামোদকারী, সুবিধাবাদীদের হটিয়ে দলের দুর্যোগে যাদের কণ্ঠরোধ হয়নি, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এমন নেতা-কর্মীদের খুঁজে বের করে তাদের যোগ্য মর্যাদা দিন। তারা হারিয়ে যায়নি নেতাদের কর্মকাণ্ডে ক্ষোভে দুঃখে দূরে সরে আছেন।
শরীয়তপুরে সুবিধাবাদীদের ভিড়ে আওয়ামী লীগ নেতারা ভুলে গেছে ত্যাগীদের যোগ্য মর্যাদা দিতে
জানুয়ারি ২৭, ২০২১
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন


