আজ ১৪ ই ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে সারাদেশে ৫৫ টি পৌরসভার নির্বাচনের মধ্যে শরীয়তপুরের ডামুড্ডা পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।ডামুড্ডা পৌরসভার ২ ও ৫ (ডেঙ্গারবাড়ি ও পশ্চিম কুলকুড়ি) নং ওয়ার্ড ওয়ার্ডে উদ্ভূত বিশৃংখল পরিস্থিতি এড়াতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্রসমূহ-এ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ডামুড্যা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন মাস্টার কামাল উদ্দিন আহমেদ।তার বিরুদ্ধে জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম রাজা ছৈয়াল। পৌরসভার নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে খবর নিয়ে জানা গিয়েছে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।


