সংঘর্ষের ঘটনায় আহত হলেন, নাহিদ, আজাদ ছৈয়াল, আব্দুল্লাহ, আসাদুজ্জামান, রেজাউল হোসেন, ফরহাদ হোসেন, বাবু মিয়া, আবু সাঈদ ও কাউসার বেপারী।
আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি ডামুড্ডা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) রেজাউল করিম রাজা তার সমর্থকদের নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি এলাকায় উঠান বৈঠক শেষে প্রার্থীর বাড়ির দিকে যাচ্ছিল। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মাস্টার কামাল উদ্দিন আহমেদের সমর্থকরাও এলাকাতেই ভোট চাইতে যায়। তখন আওয়ামী লীগ প্রার্থীর ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই সময় এক পর্যায়েতাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


