মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে কঠোর লকডাউন এর মধ্যেও সারাদিন রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।২৩ এপ্রিল শুক্রবার লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকলেও সকাল থেকে ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, সাধারণত ১৮টি ফেরি চলাচল করলেও করোনা ভাইরাসের চলমান কঠোর লকডাউন এর কারণে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে মাত্র ৫টি ফেরি চলাচল করছে। আজ সকাল থেকেই ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এছাড়া লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় সকল যাত্রী ফেরিতে পারাপার হচ্ছেন। ফেরিতে অতিরিক্ত যাত্রী চাপে কারণে লকডাউন এর মাঝেও স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত।
বাংলাবাজার ফেরিঘাট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাউদ্দিন জানান, সীমিত পরিসরে ফেরি দিয়ে জরুরী সেবা প্রদানকারী যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে এম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, কুরিয়ার সার্ভিসের গাড়ি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল যোগে বাড়তি ভাড়া দিয়ে দক্ষিণাঞ্চল থেকে যাত্রীরা পদ্মা নদী পারি দিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।


