দুর্নীতির সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে জেবুন্নেসার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

0


দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) জহিরুল হক জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


>আজ ২১ মে বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসকল কথা বলেন তিনি।


কাজী জেবুন্নেসার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ বিষয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহিরুল হক বলেন, তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে। শুধু বললে হবে না, এখানে অত বিঘা সম্পত্তি আছে। বিদেশে সম্পত্তি আছে। জমি থাকলে কোন জায়গায় শেটি স্পষ্ট করলে  আমরা খতিয়ে দেখব।


এছাড়া দুদক কমিশনার জানান, প্রত্যেক বিভাগের দুর্নীতির আছে। আবার প্রত্যেক বিভাগে ভালো মানুষ রয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্যের বিরুদ্ধে কোন বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ এলে তা হতে হবে সুনির্দিষ্ট এবং তথ্যভিত্তিক। তাহলে দুদক ব্যবস্থা নেবে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top