রিকশাচালকের ৬০০ টাকা কেড়ে নেয়া সেই তিন পুলিশ সদস্য বরখাস্ত

0


 

রিকশাচালকের কাছ থেকে ৬০০ টাকা কেরে নিয়ে যাওয়ার অভিযোগের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। আর এই টাকা কেটে নেওয়ার ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে পুলিশের তিন সদস্যকে বরখাস্ত করা হয়েছে।


আজ ৮ মে শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সরকারি মহাপরিচালক (এআইজি) মিডিয়া সোহেল রানা এ তথ্যটি নিশ্চিত করেছেন।


সূত্র মতে জানা যায়, গত মঙ্গলবার মধ্যরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাস স্টান্ড ফুটওভার ব্রিজের পাশে ইউটার্নে অটোরিকশাচালক শামীমের কাছ থেকে ৬০০ টাকা চাঁদা নেয় ভালুকা হাইওয়ে পুলিশ।


একজন সচেতন নাগরিকের সামাজিক যোগাযোগ মাধ্যমের ঐ পোস্টটিতে উল্লেখ করা হয়, অটোরিকশা চালকের একদিনের রোজগারের ৬০০ শত টাকা হাইওয়ে পুলিশ নিয়ে যাওয়ায়। পর দিন না খেয়ে রোজা রাখতে হয় হয়েছে শামীম নামের এক অটোরিকশা চালককে।


অভিযোগটি গুরুতর হওয়ায়, পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স তাৎক্ষণিকভাবে বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডার কাছে পাঠিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের বার্তার পরিপ্রেক্ষিতে গাজীপুর হাইওয়ে রিজিয়ন কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন।এরপর অভিযুক্ত তিন সদস্যকে তাৎক্ষণিক এক আদেশে সাময়িক বরখাস্ত করে। তাদের হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।


এ বিষয়ে পুলিশ সদরদপ্তর জানায়, বরখাস্ত থাকাকালে ওই সদস্যরা পুলিশ লাইনে উপস্থিত থেকে নিয়মিত রোল কলে হাজিরা দেবেন এবং এই সময় তারা বিধি মোতাবেক কেবল খোরপোষ ভাতা পাবেন।


ইতিমধ্যে তদন্ত কমিটি সংশ্লিষ্ট রিকশা চালককে খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে সব ধরনের সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। সব সাক্ষ্য-প্রমাণ তথ্য-উপাত্ত ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top