শরীয়তপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

0


 

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার দশটি ইউনিয়নের বৈধ প্রার্থীদের সাথে গতকাল ২৭ অক্টোবর বুধবার আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ করা হয়।


শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য কঠোর দিকনির্দেশনা দেয়া হয়।


জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান।


উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, শরিয়তপুর সদর উপজেলা নির্বাহি অফিসার সন্দীপ গড়াই, শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসার সোহরাব হোসেন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন সহ দায়িত্বপ্রাপ্ত সকল রিটার্নিং অফিসার বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top