ইরানি জেনারেলের উপর বন্দুকধারীদের হামলা, দেহরক্ষী নিহত

0


 

ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেলের গাড়ির লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুড়েছিল বন্দুকধারীরা। এ সময় বন্দুকযুদ্ধে ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আলমাসি’র দেহরক্ষী নিহত হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন।


সিস্তান-বালুচিস্তান প্রদেশে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।     


হোসেইন আলমাসির নিহত দেহরক্ষীর নাম মাহমুদ আবসালান।তার বাবার নাম জেনারেল পারভিজ আবসালান। তিনিও একই অঞ্চলের আইআরজিসির একজন কমান্ডার।


উল্লেখ্য, দুই দিন আগেই সিস্তান-বেলুচিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তারের করার কথা জানায় ইরান। এরপরই একই এলাকায় আইআরজিসির জেনারেলকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top