নির্বাচক থেকে এবার কোচের ভূমিকায় রাজ্জাক

0


 

জাতীয় দলের তিন নির্বাচকের একজন হিসেবে দায়িত্ব পালন করা সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে এবার কোচের ভূমিকায় দেখা যাবে। তিনি হাই পারফর্ম্যান্স ইউনিটের (এইচপি) সাথে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করবেন।


আগামী ১৪ মে থেকে শুরু হবে এইচপির ক্যাম্প। যেখানে সংক্ষিপ্ত মেয়াদে স্পিন পরামর্শকের ভূমিকায় দেখা যাবে নির্বাচক আব্দুর রাজ্জাককে।তবে এখনই পূর্ণাঙ্গ মেয়াদে কোচিং নিয়ে ভাবছেন না রাজ্জাক।  


এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, সবকিছু পরিকল্পনামতো হলে এইচপি ইউনিটে আমার যোগদানের কথা রয়েছে।  


তবে তিনি এও বললেন, এর মানে এটা নয় যে, আমি এখনই কোচিংয়ে মনোনিবেশ করছি। আমার মনে হয়েছে, আমার যে অভিজ্ঞতা রয়েছে, তা তরুণ ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top