“দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার” প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১৪ মে শনিবার শরীয়তপুর জেলা বিএনপি’র আয়োজনে আংগারিয়া এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এ সময় বিএনপি’র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা’র বর্তমান স্বৈরাচারী সরকারের অধীনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অতিষ্ট অবস্থায় আছে। তাই বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সহ বাংলাদেশের মানুষ ইভিএম মানেনা। দেশের সর্বস্তরের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এলক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তাই অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে ব্যালটের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর দেশের সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট। শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সহভাপতি শাহ মো. আব্দুস সালাম, আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, বিএম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, ছাত্রদল নেতা পান্থ তালুকদার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।


