ঈদের ছুটি শেষে যাত্রীর চাপ বাড়ছে মাঝিরঘাট ও বাংলাবাজার ঘাটে

0


 


গত দুই বছরের করোনাকাল শেষে এবারের ঈদযাত্রায় ছিল স্বস্তি। ঈদুল ফিতরের ছুটিতে অনেকটা স্বস্তিতে ঢাকা ছেড়েছিল শিমুলিয়া-মাঝিরঘাট ও বাংলাবাজার নৌরুট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ছুটি শেষে আবারও স্বস্তিতে নৌপথে ফিরতে শুরু করেছেন তারা। তবে এখনো অনেকে বাড়িতেও ফিরছেন।


সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি থাকবে আজ ও আগামীকাল শনিবার।


সরেজমিনে আজ শুক্রবার বাংলাবাজার ও মাঝির ঘাটে দেখা গেছে, গতকালকের তুলানায় শুক্রবার ঢাকা ফেরা মানুষের ভিড় বেড়েছে। মানুষের ভিড়ে সরগরম ফেরী, লঞ্চ ও স্পিডবোট ঘাট। ফেরীঘাটে যানবাহনের চাপ অপেক্ষাকৃত বেশি থাকায় পারাপারে এসে দুর্ভোগে পড়েন ঢাকামুখী যাত্রী ও পরিবহন শ্রমিকরা।ঘাটের সংযোগ সড়কে যানবাহনের সিরিয়াল বেশি থাকায় ফেরি পারাপারে দুই থেকে আড়াই ঘণ্টা আটকে থাকতে হচ্ছে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা যাত্রীদের। লঞ্চ ও স্পিডবোটে যাত্রী চাপ রয়েছে অনেক। তবে যাত্রীরা লঞ্চ-স্পিডবোটে ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছেন।


বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীরা ভোর থেকেই কর্মস্থলে যোগ দিতে গন্তব্যে ছুটছেন।ভোরের দিকে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ হঠাৎ করেই বেড়ে যায়। থেমে থেমে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। তবে ফেরিঘাটে কিছুটা ভোগান্তি ছিল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top