আজ থেকে হজ নিবন্ধন শুরু

0


 

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে আজ সোমবার থেকে। বুধবার পর্যন্ত চলবে এই নিবন্ধন।


এদিকে, চলতি বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য এ পর্যন্ত তিন ধাপে ৭৮০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। সর্বশেষ রবিবার তৃতীয় ধাপে ৮০টি হজ এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।


এর আগে ৮ মে প্রথম ৬১০টি হজ এজেন্সিকে চলতি বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দেওয়া হয়।


৯ মে দ্বিতীয় পর্যায়ে অনুমোদন পায় ৯০টি হজ এজেন্সি। হজ এজেন্সি অনুমোদনের আদেশে বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রীর সঙ্গে হজ অনুমোদন পাওয়া এজেন্সিগুলোর লিখিত চুক্তি করতে হবে।


এক এজেন্সি চলতি বছর সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রী পাঠাতে পারবে।


প্রত্যেক হজ এজেন্সিকে মিনা, আরাফাহ ও মুজদালিফায় প্রয়োজনীয় সংখ্যক হজকর্মী নিয়োগ করতে হবে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ও এ পর্যন্ত হালনাগাদ কাগজপত্রাদি মন্ত্রণালয়ে জমা দেয়নি, বিভিন্ন অভিযোগে শাস্তি বা জরিমানাপ্রাপ্ত, সৌদি আরবে কালো তালিকাভুক্ত এবং অভিযোগ তদন্তাধীন রয়েছে সেই সব এজেন্সি হজ পরিচালনার দায়িত্ব পায়নি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top