মৌসুমিকে চার মাস ধরে হয়রানি করছে জায়েদ : ওমর সানি

0


 চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করার অভিযোগ উঠেছে অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে। অভিযোগ করেছেন মৌসুমীর স্বামী ওমর সানী। 


বাংলাদেশ শিল্পী সমিতিতে জায়েদের বিরুদ্ধে গতকাল রবিবার লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানী। তিনি বলেছেন, চার মাস ধরে তার স্ত্রীকে হয়রানি করছেন জায়েদ। সেই প্রমাণ তার কাছে আছে।জায়েদ তাদের সংসার ভাঙার চেষ্টা করছেন।   


এ প্রসঙ্গে গণমাধ্যমকে জায়েদ জানান, ‘একজন শিল্পী আরেকজন শিল্পীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করতে পারেন না। প্রথমত, পিস্তল আমার সঙ্গে ছিল না। আর ঘরসংসার ভাঙার ইঙ্গিত খুবই খারাপ।এতে মৌসুমীকেও ছোট করা হচ্ছে। গতকাল থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নাটক চলছে। তিনি যখন দেখেছেন আমি এগুলোর সঙ্গে নেই, তখন ভিন্ন দিকে বিষয়টাকে নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top