মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক

0


 

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ মোটরসাইকেল রেজিস্ট্রেশন বা নিবন্ধনে নতুন নিয়ম চালু করেছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হবে না। বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস সংস্থাটির বিভিন্ন সার্কেলের কার্যালয় বরাবর ইস্যু করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৫ জুলাই চিঠিটি ইস্যু করা হয়।


ওই চিঠিতে উল্লেখ রয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বার প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্ট্রারিং অর্থরিটিকে নিশ্চিত করতে হবে।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না। এতদিন শিক্ষানিবশ সনদ নিয়ে মোটরসাইকেল রেজিস্ট্রেশন বা ক্রয় করা যেত। এখন থেকে সেটি আর সম্ভব হবে না।


অভিযোগ আছে, মোটরসাইকেল বিক্রির সময় শিক্ষানবিশ সনদ দেখানো বাধ্যতামূলক থাকলেও তা মানা হতো না। সাম্প্রতকি সময়ে মোটরসাইকেলের দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top