জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা

0


ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আগামী ৩০ জুলাই থেকে হারারেতে শুরু হবে সিরিজটি। বাকি দুই ম্যাচ ৩১ জুলাই ও ২ আগস্ট। এর জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


দলে নেই অন্যতম দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। দলে জায়গা হয়েছে আরেক পেসার ভিক্টোর নায়ুচির। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সময় চোট পান টেন্ডাই চাতারা ও মুজারাবানি। তাই দুজনকে রাখা হয়েছে দলের বাইরে।


১৫ সদস্যের জিম্বাবুয়ে দল: রায়ান বার্ল, রেগিস চাকাবা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ইনসেন্ট কাইয়া, ওয়েজলে মাধবেরে, তাদিওয়ামশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গো, রিচার্ড নাগার্ভা, ভিক্টোর নায়ুচি, সিকান্দার রাজা, শুম্ভা মিল্টন ও সিন উইলিয়ামস।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top