ধর্ষণে অভিযুক্ত নেপালি ক্রিকেটার লামিছানের জামিন

0


 

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার তিন মাসেরও বেশি সময় পর বৃহস্পতিবার জামিন পেলেন সন্দিপ লামিছানে। নেপালের একটি আদালত তাকে জামিন দিয়েছেন বলে জানিয়েছেন অফিসিয়ালরা।


আদালতের অফিসিয়ালরা জানান, পাটান উচ্চ আদালতের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের একটি যৌথ বেঞ্চ ২০ লাখ রুপিতে তার জামিন মঞ্জুর করেন। এর আগে কাঠমান্ডু জেলা আদালত তার জামিন নামঞ্জুর করেছিলেন।তবে আদালতের চূড়ান্ত রায়ের আগে ২২ বছর বয়সী লামিছানে দেশ ছাড়তে পারবেন না।  


উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর নেপালি আদালত তার বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক নারীর করা ধর্ষণের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। লামিছানে অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top