আজ সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

0


আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।


মসজিদের ইমামদের প্রতি আহ্বান রেখে শেখ হাসিনা বলেন, ‘ধর্ম নিয়ে কেউ যাতে কাউকে বিভ্রান্ত করতে না পারে ও মানুষের মধ্যে যাতে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ তৈরি হয় এসব বিষয়ে মসজিদে বয়ানে তুলে ধরেন। খাদ্যে ভেজাল দেওয়া ও মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। ’


প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম ঠিক মতো পালন করেন সে বিষয়ে সরকার সচেতন রয়েছে। ’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।


উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী, শরিয়তপুর জেলা সদর মসজিদ ও কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলা মসজিদের সঙ্গে যুক্ত হয়ে মডেল মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top