২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ : প্রধানমন্ত্রী

0


বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার দুপুর ১২টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট সেবা, স্মার্ট শহর, স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।


সেখানে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।


এসময় পুলিশ প্রশাসনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় সাহসী ভূমিকা রাখছে পুলিশ।


দক্ষ ও বিজ্ঞানভিত্তিকভাবে গড়ে তুলতে হবে পুলিশ বাহিনীকে। নিজেদের জীবন ঝুঁকি নিয়ে তারা কাজ করে গেছে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।


এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতার সুফল বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। আমরা সেদিকে লক্ষ রেখেই কাজ করে যাচ্ছি।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top