তুরস্কে ১৭৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

0


 

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ধ্বংসস্তূপ থেকে এবার ১৭৭ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।


সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মুহূর্তেই কমছে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। তবুও বেঁচে থাকার বিরল গল্প এখনও উঠে আসছে।


তুরস্কের হাতায়ে একটি ধসে পড়া ভবন থেকে ১৭৭ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।


উল্লেখ্য, গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে তুরস্ক থেকে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়া থেকে ৪ হাজার ৬১৪ জন নিহত হয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top