আজ বিপিএলের ফাইনাল, কে কত টাকা পাচ্ছে

0


 

অবশেষে ফাইনালের মধ্য দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের পর্দা নামতে যাচ্ছে। সন্ধ্যায় চ্যাম্পিয়ন হওয়ায় লড়াইয়ে নামছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


শেষ মহারণের আগে দেখে নেওয়া যাক এবারের বিপিএল চ্যাম্পিয়নরা কতো টাকা পাবে। কতো পাচ্ছে রানার্সআপ।


বিসিবির ঘোষণা মতে চলতি আসরের বিপিএল চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি টাকা। আর রানার্সআপ দলের হাতে উঠবে ১ কোটি টাকার চেক।  


অন্যদিকে ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ লাখ টাকা। আর টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পাবেন ১০ লাখ টাকা।


সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি দুজনেই পাবেন ৫ লাখ করে টাকা। আর সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।


বিপিএলের নবম আসর শুরু হয়েছিল ৬ জানুয়ারি। বিপিএলে এর আগে তিনবার ফাইনালে উঠে তিনবারই শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।ফাইনালে এই প্রথম খেলছে সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top