জার্মানির কারাগার গুলোতে কর্মী সংকট

0


 

জার্মানির বিভিন্ন শ্রমখাতে কর্মী সংকটের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মীদের জার্মানির শ্রমবাজারে যুক্ত করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।  


জার্মানির ফেডারেশন অব প্রিজন সার্ভিস এমপ্লয়িজ জানায়, দেশজুড়ে বিভিন্ন কারাগারে মোট দুই হাজার পদ খালি রয়েছে।    


তবে ট্রেড ইউনিয়নের প্রধান রেনে ম্যুলারের মতে, খালি পদের সংখ্যা মূলত অনেক বেশি।


তিনি বলেন, সম্পূর্ণ কারাগার ব্যবস্থাপনাকে বিবেচনায় নিয়ে কর্মী সংকট হিসাব করলে এই সংখ্যা দ্বিগুণ হবে। কিন্তু খালি এই পদগুলোর বিপরীতে আমরা কোনো আবেদন পাচ্ছি না।


জার্মানির ফেডারেল স্ট্যাটেস্টিকস অফিসের তথ্য অনুযায়ী, গত বছরের জুন মাস পর্যন্ত সময়ে জার্মনির বিভিন্ন কারাগারে মোট বন্দির সংখ্যা ৫৬ হাজার। রেনে ম্যুলারের মতে, দেশের কারাগারগুলোতে মোট স্টাফ সংখ্যা ৩৮ হাজার।কর্মী ঘাটতির ফলে কারাগারগুলোতে কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ট্রেড ইউনিয়নের প্রধান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top