তুরস্কে ৭.৮ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পের আঘাত

0


 

৭.৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে মৃত্যুপুরী হয়ে ওঠা তুরস্কে ৭.৫ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে।


মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কাহরামানমারাস শহরের কাছে ওই ভূমিকম্পটির কেন্দ্র।


তবে সেখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।


এর আগে প্রথম ভূমিকম্পে ৯১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।


তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, আরও পাঁচ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন শঙ্কা করছেন বলেই আপাতত জানিয়েছেন এরদোগান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৩শ' ছাড়ানোর পথে অতিক্রম করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top