বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের সূচি

0


 

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আসন্ন সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।


সিলেটের মাঠে ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৮, ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়।তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।


চট্টগ্রামের মাঠে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে -২৭, ২৯ ও ৩১ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।


মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায়।


বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজের চূড়ান্ত সূচি :


১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট (দুপুর ২টা)

২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট (দুপুর ২টা)

৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট (দুপুর ২.৩০টা)


১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)

২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)

৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)


একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা (সকাল ১০টা)।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top