আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেন রনি

0

 


কয়েকদিন আগেই ৮ বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন রনি তালুকদার। এবার জাকির হাসান চোটে পড়ায় ওয়ানডে দলেও ডাক পেয়ে গেলেন তিনি।


আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের দলে নেওয়া হয়েছে তাকে। জাকির, রনি কারোরই এখনো ওয়ানডে অভিষেক হয়নি।


গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজ মোহামেডানকে হারতে হয়েছে ১২৮ রানের বড় ব্যবধানে। তবুও এই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রনি। এদিন ফতুল্লায় ১৩ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি।


বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে অনুশীলন করছিলেন জাকির।তখনই আঙ্গুলে চোট পেয়েছেন। পরে এক্সরে তে নিশ্চিত হওয়া গেছে, কিছুদিনের বিশ্রাম প্রয়োজন তার। চিড় ধরেছে বৃদ্ধাঙ্গুলিতে।


উল্লেখ্য, আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top