অনিশ্চয়তার মুখে রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার

0


 

অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার। কারণ দেশটির প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে মানহানি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন রাহুল। আর এ জন্য এরইমধ্যে এমপি পদে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।


মোদির রাজ্য গুজরাটের স্থানীয় আদালত রাহুলকে দোষী সাবস্ত্য করে এই সাজা প্রদান করে।যদিও বর্তমানে জামিনে মুক্ত অবস্থাতেই আছেন রাহুল।আর আইনি লড়াইয়ের প্রক্রিয়াও এখনও অনেকটা বাকি। তবে এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছে রাহুলের দল কংগ্রেস।


এই রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ছাড়াও আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতারা। 


উল্লেখ্য, ২০১৯ সালের নির্বাচনি রেলিতে মোদিকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। সেই মন্তব্যের জেরেই তাকে দোষী সাবস্ত্য করা হয়েছে। রায়ের পর রাহুল ৩০ দিনের জামিন পেয়েছেন।


তবে ভারতের সুপ্রিম কোর্টের ২০১৩ সালে দেওয়া এক আদেশ বলছে, কোনো সংসদ সদস্য ২ বছর বা তার চেয়ে বেশি সাজাপ্রাপ্ত হলে তিনি পদ হারাবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top