শরীয়তপুরে বজ্রপাতে নিহত -৩

0


 

শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।


মৃতরা হলেন- শাহিন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহিন মাঝি (৪০)। তাদের বাড়ি নড়িয়ার ডিঙ্গামানিক এলাকায় ৫ নং ওয়ার্ডে।


নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে ওই তিন জেলে একটি মৎস খামারে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top