শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

0


 

শরীয়তপুরের সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় টেইলার্স কর্মী জিহাদ সরকার (১৩) এর মৃত্যু হয়েছে। এ সময় গাড়ি চালক রাকিব বেপারী(১৫) গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার রাত ১১ টার দিকে জেলার সখিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ সরকার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন, সরকার কান্দি গ্রামের বাসিন্দা ইমান হোসেন সরকারের ছেলে।আহত রাকিব (১৫) ওই এলাকার বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।


সখিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা খবর শুনে রাত সাড়ে ১১টার সময় ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে জিহাদ সরকারের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।


আর মোটরসাইকেল চালক রাকিবকে আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। এ বিষয় কারো বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top