আবারো বাড়ানো হলো হজ যাত্রী নিবন্ধনের সময়

0


 

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৫ এপ্রিল পর্যন্ত হজের নিবন্ধন চলবে।


আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে সপ্তম বারের মতো এই নিবন্ধনের সময় বাড়ানো হলো।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ রয়েছে। কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ’


উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সিস্টেমে আজ বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ জন। সে হিসাবে এখনো নিবন্ধনের বাকি ৯ হাজার ৩৮ জন।এ অবস্থায় ফের নিবন্ধনের সময় বাড়ানো হলো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top