জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নিতে আগ্রহী বোর্ড

0


 আগামী জুলাই মাসে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা নিতে চায় বোর্ড। তবে এখনো দিন-তারিখ চূড়ান্ত হয়নি।


গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।


তিনি বলেন, পরীক্ষা কবে থেকে শুরু করা হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।তবে জুলাই মাসের প্রথম দিকে আমরা এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।


আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি। তাই ঈদের ছুটি শেষে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top