ঈদে মোটরসাইকেলের জন্য শিমুলিয়ার-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল শুরু

0


 


ঈদ উপলক্ষে মোটরসাইকেল পারাপারের আবারো মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গববার সকাল থেকে প্রতি ৩ ঘণ্টা পরপর একটি করে ফেরি মোটরসাইকেল ও যাত্রী বহন করে ছেড়ে যাবে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিমুলিয়ায় ঘাট থেকে ফেরি সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।  


জানা গেছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে শরিয়তপুরের মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হচ্ছে।


এ সময় ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পারাপার করা হবে। চালক ও আরোহীসহ প্রতিটি মোটর সাইকেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০টাকা। মোটর সাইকেল চলাচলে পদ্মা সেতু কর্তৃপক্ষের অনাপত্তি পত্র পাওয়ার পরই এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।  


আজ সোমবার বিকেলে পৌনে ৩টায় ফেরি কলমিলতা ৩টি মোটর সাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট থেকে মাঝি কান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার শিমুলিয়া ঘাটের ম্যানেজার মো. জামাল হোসেন জানান, শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন দু’টি ফেরি দিয়ে মোটরসাইকেল ও যাত্রী পারপার করা হবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী দিনের বেলায় ৩ ঘণ্টা পর পর ফেরি ছাড়বে। তিনি জানান, গত শনিবার বিআইডাব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেছেন। চ্যানেলের নাব্যতা সংকট এরই মধ্যে ড্রেজিং করে নিরসন করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top