পাঠান" সিনেমা থেকে শাহরুখের পকেটে ২০০ কোটি

0


 

বলিউড কাঁপানো পাঠান সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খান কোনো পারিশ্রমিক নেননি বলেই শোনা যায়। তবে পারশ্রমিক না নিলেও লভ্যাংশ থেকে ২০০ কোটি রুপি গেছে এই বলিউড সুপারস্টারের ঘরে।


ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চুক্তি অনুযায়ী পাঠান থেকে ২০০ কোটি রুপি এরই মধ্যে পেয়েছেন শাহরুখ খান।


২৭০ কোটি রুপি বাজেটের পাঠান বিশ্বজুড়ে আয় করেছে এক হাজার কোটি রুপির বেশি।সিনেমাটি শুধু ভারতেই আয় করেছে ৫৪৫ কোটি রুপি। এখান থেকে সিনেমার প্রযোজনা সংস্থা পেয়েছে ২৪৫ কোটি রুপি। এছাড়াও পাঠানের স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব থেকে আয় ১৫০ কোটি রুপি। গানসহ অন্যান্য ক্ষেত্র থেকে আয় ৩০ কোটি রুপি।


এই আয় থেকে প্রযোজনা সংস্থা নিয়েছে ৩৩৩ কোটি রুপি, আর লভ্যাংশ হিসেবে শাহরুখ খান পেয়েছেন ২০০ কোটি রুপি।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top