ইউক্রেনের বিষয়ে আলোচনা করতে চীনে ম্যাক্রোন

0


 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বেইজিংয়ে পৌঁছেছেন। ২০১৯ সালের পর চীনে ম্যাক্রনের এটা প্রথম সফর।  


আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের আগে বেইজিংয়ে পৌঁছেছেন ম্যাক্রন। সেখানে তারা তিনদিন অবস্থান করবেন।


ইউরোপীয় এই নেতা অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীনের সঙ্গে সুষম সম্পর্ক বজায় রাখতে চায়। এছাড়া তারা ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করবেন।  


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সম্প্রতি বলেছেন, রাশিয়ার সঙ্গে যেহেতু চীনের শক্তিশালী সম্পর্ক রয়েছে। সে কারণে তারা ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ভূমিকা রাখতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top