যুদ্ধবিমান কিনছে রোমানিয়া

0


আমেরিকার কাছ থেকে এবার আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ রোমানিয়া। এ নিয়ে আমেরিকার সঙ্গে তাদের কথাও হয়েছে।  


গতকাল মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনীকে আধুনিকীকরণে মঙ্গলবার আমেরিকার তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানগুলির একটি অনির্দিষ্ট সংখ্যক অধিগ্রহণের অনুমোদন দিয়েছে রুমানিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ (সিএসএটি)।


এক বিবৃতিতে সিএসএটি জানায়, ন্যাটো ও ইইউভুক্ত দেশের প্রতিশ্রুতির অংশ হিসেবে শক্তিশালী, বিশ্বাসযোগ্য, উপযুক্ত ও দক্ষ বিমান প্রতিরক্ষা সক্ষমতা থাকা রুমানিয়ার প্রতিরক্ষা নীতির উদ্দেশ্য পূরণের চাবিকাঠি। সর্বাধুনিক প্রজন্মের জঙ্গিবিমান মার্কিন এফ-৩৫ জেট কেনার মাধ্যমে বিমানবাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।


তবে কবে এবং কত সংখ্যক বিমান কেনা হবে সে ব্যাপারে কিছু জানায়নি সিএসএটি।


এর আগে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর চোখে পড়ার মতো সামরিক বাজেট বাড়িয়েছিল ন্যাটোভুক্ত দেশ রোমানিয়া।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top