গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

0


 

ঝালকাঠির রাজাপুরে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। নলকূপ বসানোর সময় নয়শত ষাট ফুট নিচের পাইপ দিয়ে অনবরত এ গ্যাস বের হয়।  


রবিবার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশন সংলগ্ন মো. মোফাজ্জেল হাওলাদারের নির্মানাধীন বাড়িতে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। বিষয়টি মুহূর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অনবরত গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেন ও লোকজন দূরে সরে থাকার নির্দেশ দেন।

  

বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপ বসানোর এক পর্যায়ে নয়শত ষাট ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রায় ৪ ঘণ্টা যাবৎ অনবরত প্রাকৃতিক গ্যাস বের হয়।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top