দেশের দ্বিতীয় নারী মেয়র পেল গাজীপুরবাসী

0


 

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।


বৃহস্পতিবার দিবাগত রাতে ৪৮০টি কেন্দ্রের সব কয়টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে জায়েদা খাতুন (ঘড়ি) বিজয়ী হয়েছেন। তিনি মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।


নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর পর দ্বিতীয় নারী হিসেবে সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন জায়েদা। স্বশিক্ষিত জায়েদা খাতুন নির্বাচনী হলফনামায় পেশা ‘ব্যবসা’ লেখা হলেও মূলত তিনি গৃহিণী।


২০১১ সালে দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top