এরদোয়ানকে জেলোনস্কির অভিনন্দন

0


 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।  


জেলেনস্কি তার বার্তায় তুরস্কের সাথে সম্পর্ক আরও জোরদার করার কথা বলেছেন।  


টুইটারে জেলেনস্কি লিখেছেন, ‌‘আশা করছি নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে আমাদের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে। ’


রাশিয়ার সাথে সংঘাত নিরসণে কয়েকবার মধ্যস্থতা করার চেষ্টা করেছিল তুরস্ক।


এরদোয়ানের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা একাধিকবার আলোচনায়ও বসেছিলেন। তবে শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি। অবশ্য তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়া শস্যচুক্তি এখনও বহাল রয়েছে।


এর আগে এরদোয়ানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছে।ফ্রান্স, জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোও এরদোয়ানকে স্বাগত জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top